রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
ইকরার আত্মহত্যা : খুন ও ধর্ষণের হুমকি পেয়ে অভিনেত্রী তিথির জিডি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাট্যাভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার পর পরকীয়ার অভিযোগে সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ায় ব্যাপক সাইবার বুলিং ও খুনের হুমকির শিকার হচ্ছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। অবশেষে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিথি জানান, সাইবার বুলিং, অনলাইন হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ব্যবহার এবং তার পরিবারকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে তিনি এই জিডি করেছেন। 

অভিযোগ রয়েছে, তাকে ও তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ায় অপমানজনক বক্তব্য দেওয়া হচ্ছে।

এমনকি তাকে হত্যা ও ধর্ষণের মত গুরুতর হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন এই তিথি।

এছাড়া তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত কল রেকর্ড সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। এমনকি তার বাসার ঠিকানাও জনসমক্ষে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার এবং পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তিথি।

তিনি জানান, পুরো বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ তাদের কাছে জমা দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিথি। 

দেশের প্রচলিত আইনের প্রতি আস্থা রেখে তিথি বলেন, ‘আমি যদি কোনো অপরাধ করে থাকি, তবে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সাইবার ট্রায়াল আমি মেনে নেবো না।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইকরার আত্মহত্যা   ধর্ষণের হুমকি   অভিনেত্রী তিথি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close