শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজধানী
বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:০৩ পিএম আপডেট: ১১.০৩.২০২৬ ২:১০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানী ঢাকার উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে দুই শিশু নিহত হয়েছে। নিহতরা হলো আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)

বুধবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০নং লেনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়েশার বাবা মো. ইকবাল জানান, তারা থাকেন ৮ নম্বর লেনে। তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। দুপুরে বাসায় ছিলেন তিনি। এসময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি।

তিনি জানান, সেখানেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির সীমানা প্রাচীর ভাঙা হয়নি। শিশু দুটি দেয়ালের পাশে খেলার সময়ই সেই পুরাতন দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদের দেয়ালের নিচ থেকে বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

ইকবাল আরও জানান, ১ ছেলে ও ২ মেয়ের মধ্যে মেজো আয়েশা। স্থানীয় শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ে আয়েশা। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলায়।

এদিকে, নিহত নুসরাত জাহান মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বাড্ডা   দেয়াল   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close