রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হিসাবরক্ষক গ্রেপ্তার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:৪৯ পিএম আপডেট: ১১.০৩.২০২৬ ২:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠান নাহিদ এন্টারপ্রাইজ থেকে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিবুল হাসান রাজিব (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

পুলিশ জানায়, মাত্র ২০ হাজার টাকা বেতনে হিসাবরক্ষক হিসেবে চাকরি নেওয়া হাসিবুল গত পাঁচ বছরে (২০১৯-২০২৪) প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। 

প্রতিষ্ঠানের দাবি, তার আত্মসাৎ করা টাকার পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১০ কোটি টাকার প্রতারণার মামলায় হাসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।’

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসিবুল রাজধানীর নাহিদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুযোগে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় প্রবেশাধিকার নিয়ে তিনি বিভিন্ন কৌশলে বিপুল অর্থ আত্মসাত করেন বলে অভিযোগ রয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দেড় বছর আগে আর্থিক অনিয়ম ধরা পড়ার পর হাসিবুল আত্মসাৎ করা অর্থের একটি অংশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে তা বাস্তবায়ন না করে বরং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং কর্তৃপক্ষকে হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া আত্মসাৎ করা অর্থ দিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ছয়তলা একটি বাড়ি নির্মাণের পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন এলাকায় প্লট ও ফ্ল্যাটের শেয়ার কেনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নাহিদ এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. কেতাব আলী বলেন, ‘আইনের আশ্রয় নেওয়ার পর হাসিবুল বিভিন্ন সময় প্রতিষ্ঠানটির কর্মীদের ওপর হামলা চালানোরও চেষ্টা করেছেন।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আর্থিক প্রতারণার মামলায় হাসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close