সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
রাজধানী
ঈদে ঢাকা ছাড়বে মানুষ, বাড়বে টহল-অতিরিক্ত পুলিশ ফোর্স : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৩০ পিএম
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার

আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। 

তিনি বলেছেন, “এবার ঈদে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে, যাতে যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত হয়। ঈদে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে চলে যাবে। এ সময়ে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি বা অন্যান্য অপতৎপরতা সংঘটিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

ঈদে পুলিশের সতর্ক থাকার প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে।”

বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শতভাগ সততা বজায় রেখে পুলিশ সদস্যকে তার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে যাতে পুলিশের ভাবমূর্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এবার ঈদে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে, যাতে যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত হয়।”

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটানোর প্রতি গুরুত্বারোপ করে বলেন, ঈদ যাত্রাকালীন সময়ে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাট এই প্রধান বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি ও তদারকি করতে হবে। ঈদের ছুটিকালীন ঢাকা শহরে বিট অনুযায়ী পেট্রোল ডিউটি বাড়াতে হবে, যাতে শহরের প্রতিটি এলাকায় পুলিশের উপস্থিতি ও টহল বৃদ্ধি পায়। ঈদের বাজার ও শপিং মলগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা সঠিকভাবে কাজ করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ ও নিশ্চিত করতে হবে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

মাসিক অপরাধ সভায় ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ঈদ   ঢাকা ছাড়বে মানুষ   বাড়বে টহল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close