শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
রাজধানী
রাজধানীতে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার আদাবর থানাধীন আহমেদ নগর বেড়িবাঁধ এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিক মালামালের স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
 
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ দুপুর ২টা ৩৪ মিনিটে আহমেদ নগর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার মাত্র ১ মিনিটের মাথায় অর্থাৎ ২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুপুর ২টা ৫২ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে, আগুনের তীব্রতা এবং প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিটকে সহায়তার জন্য পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের স্থানটি ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত। পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল হওয়ায় ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকে দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

শেষ সংবাদ পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা চারদিক থেকে আগুন ঘিরে ধরে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন   ভয়াবহ আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close