রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
ঢাকা রিজেন্সি হোটেলে হঠাৎ অগ্নিকাণ্ডে দগ্ধ চার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর খিলক্ষেতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এসি মেরামতের সময় শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হোটেলের চার কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মনসুর (৩২), আব্দুল মতিন (৬৭), মাহিন (১৭) ও আব্দুল জলিল (৬৭)। 

তারা সবাই হোটেলের কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

আহত ব্যক্তিরা জানান, আজ ভোরে হোটেলের এসি মেরামতের কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত ৪ কর্মচারী দগ্ধ হন। সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন। 

তবে, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনিচ্ছা প্রকাশ করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, মনসুরের শরীরের ২১ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক এবং তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি তিনজনের মধ্যে আব্দুল মতিনের পাঁচ শতাংশ, মাহিনের পাঁচ শতাংশ ও আব্দুল জলিলের আট শতাংশ দগ্ধ হয়েছে। তাদের বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা রিজেন্সি হোটেল   অগ্নিকাণ্ড   দগ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close