মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
রাজধানী
মোহাম্মদপুরে যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৫ মার্চ) হুমায়ুন রোডের মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল। ইফতার মাহফিলের আয়োজন করেন যুবদল নেতা রহমত হোসেন জয়।

জাহিদ হোসেন মোড়ল বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের সঙ্গে একসঙ্গে ইফতার করতে পেরে আমি আনন্দিত। আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই এবং আপনাদের সেবা করতে চাই। আমাকে আপনাদের সন্তানের মতো দেখবেন। আগামী দিনে এই এলাকার সব সমস্যার সমাধানে বিএনপি ও যুবদল কর্মীরা একসঙ্গে কাজ করবে।”

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রায় তিন থেকে চার শতাধিক মানুষ একসঙ্গে ইফতার করেন। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষ একত্রিত হন। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   যুবদল   ইফতার মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close