শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
রাজধানী
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি, আটক এক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি গুলির খোসা উদ্ধার করেছে। এছাড়া ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে কোপানো হয়েছে বলেও জানা গেছে।
 
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, এলোপাতাড়ি গুলিবর্ষণে ওই ব্যক্তি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এসময় ঘটনায় জড়িত একজনকে আটক করে পুলিশে দেন পথচারীরা।

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম।

মাজহারুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয়। এতে ওই ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এখনো দুইজনের পরিচয় পাওয়া যায়নি।’
  
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিকে গুলির পাশাপাশি কোপানো হয়েছে। তাকে গুরুতর অবস্থায় তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

কেকে/এসএ


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close