সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
রাজধানী
একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই : ববি হাজ্জাজ
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:৪৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, “আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই। অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে নিয়ে ঢাকা-১৩ আসনে একটি আদর্শ সমাজ গঠনে কাজ করা হবে।” 

সোমবার (১৬ মার্চ) বিকাল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের নিউ কলোনী লালমাটিয়া জামে মসজিদে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, “এলাকার প্রবীণ রাজনীতিবিদ আতাউর রহমান ঢালী দীর্ঘদিন ধরে এই এলাকায় মানুষের জন্য কাজ করছেন। তার মতো অভিজ্ঞ মানুষদের সঙ্গে নিয়ে সমাজ উন্নয়নে কাজ করা হবে।”

তিনি আরও বলেন, “যুবদল নেতা জাহিদ হোসেন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং তার আমন্ত্রণেই এই অনুষ্ঠানে এসেছি।” 

বক্তব্য শেষে উপস্থিত স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেন, “মোহাম্মদপুর এলাকায় অতীতে নানা ঘটনা ঘটলেও ভবিষ্যতে এমপির নেতৃত্বে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “এই এলাকার সন্তান জাহিদ হোসেন মোড়ল আমাদের অত্যন্ত স্নেহের। তার আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ এবং বিএনপির গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

নিউ কলোনী জামে মসজিদের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মসজিদের সাধারণ সম্পাদক ও যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ হোসেন।

দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ববি হাজ্জাজ   শান্তিপূর্ণ সমাজ   প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close