রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
জাতীয়
খাল খননে প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা হবে : প্রতিমন্ত্রী ফরিদুল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:০২ পিএম আপডেট: ১৬.০৩.২০২৬ ৯:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘খাল খননের ফলে প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা হবে। কৃষকরা সেচ সুবিধাসহ অনেক উপকৃত হবে। আমরা যদি এটা করতে পারি, তাহলে সাধারণ মানুষের কর্মসংস্থান হবে। বিশেষ করে দরিদ্র কৃষকরা সবজিসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারবে। অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে ফরিদুল ইসলাম আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে এবং পরবর্তী দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিণত করেছিলেন। তারই সন্তান তারেক রহমান আজ প্রধানমন্ত্রী। আমাদের অনেকের হাতে এখনো ভোটের কালির দাগ রয়েছে। এরই মধ্যে আমরা বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতি ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির কাজ শুরু করেছি। জনগণের কল্যাণে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

‘বাগেরহাট জেলায় ৯টি উপজেলা যে খালগুলো আছে, সেগুলো পুনরুদ্ধার করার জন্য ইতোমধ্যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা শনাক্ত করছে, আমরা পর্যায়ক্রমে সকল খাল খনন করে একটি আলোকিত জনপদ গড়তে চাই।’

এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন ফরিদুল ইসলাম। 

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সাংসদ মো. মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রশিদ, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, স্থানীয় উপকারভোগী মো. নাজমুল ইসলাম।
   
ফকিরহাট উপজেলার সাতবাড়িয়ায় ৩ কিলোমিটার দৈর্ঘ্য ৪৫ ফুট চওড়া ও প্রায় ১০ ফুট গভীর করে খালের পুনঃখনন কাজ বিএডিসির মাধ্যমে সম্পন্ন করা হবে। এতে এলাকার ৬৫০ হেক্টর জমি আবাদের আওতায় এসে দেড় কৃষক উপকৃত হবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খাল খনন   প্রাকৃতিক ভারসাম্য   সুরক্ষা   পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close