রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
রাজধানী
মগবাজারে সংবাদকর্মীর ওপর দুর্বৃত্তদের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানী ঢাকার মগবাজারে ইকবাল হোসেন নামের এক সংবাদকর্মীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। 

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় মগবাজারের রাজ্জাক প্লাজায় এ ঘটনায় ঘটে।

হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইফতারের পরে মগবাজারের রাজ্জাক প্লাজায় অবস্থিত কদর টিভির অফিসে ঢুকতে গেলে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু, আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আলমগীরের ছেলে আলিমের নেতৃত্বে জাহিদ ও মেহেদীসহ ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি ইকবাল হোসেনের ওপর হামলা করে। এ সময় তার মাথা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। 

গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। 

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ইকবাল হোসেনকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

ইন্টারনাল ইনজুরি থাকায় ইকবাল হোসেনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিলুফা ইয়াসমিন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাকিব উল হাসান বলেন, ‘ইকবাল হোসেনের মাথা ও বুকে ধারালো বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতে তার দাঁত পড়ে গেছে ও শ্রবণশক্তি নষ্ট হয়েছে।’

ইকবাল হোসেন বলেন, ‘সংবাদ সংগ্রহের কাজ শেষ করে আমি যখন অফিসে ঢুকতে লিফটে উটি, তখন হামলাকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাকে উপর্যুপরি মারতে থাকেন এবং টেনে-হিচড়ে ভবনের ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মেরে ফেলার জন্য। প্রাণরক্ষায় দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা আরো সন্ত্রাসী ডেকে এনে ছুরি নিয়ে আমার ওপর হামলা করে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মগবাজার   সংবাদকর্মী   দুর্বৃত্তদের হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close