শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজধানী
ছুটির পর চিরচেনা ব্যস্ততায় ফিরছে রাজধানী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯:১৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রিয়জনদের সান্নিধ্য ছেড়ে আবারও ব্যস্ত নগরী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদের তৃতীয় দিন থেকেই লঞ্চযোগে রাজধানীতে ফেরার যাত্রীর চাপ চোখে পড়ার মতো বেড়েছে।

‎সোমবার (২৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ ঘাটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে ভিড়তে শুরু করে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে আসা যাত্রীদের চাপ ছিল সবচেয়ে বেশি।

গাবতলী টার্মিনালে আসা এক যাত্রী জানান, পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ফিরতে কষ্ট হচ্ছে, কিন্তু জীবিকার তাগিদে আসতেই হয়। পথে যানজট কম থাকায় যাত্রা বেশ আরামদায়ক ছিল।

কমলাপুর রেলওয়ে স্টেশনেও ছিল একই চিত্র। প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে ঠাসা। বিশেষ করে আন্তঃনগর ট্রেনগুলোতে তিল ধারণের ঠাঁই ছিল না।

অন্যদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোরের আলো ফোটার আগেই দক্ষিণাঞ্চল থেকে আসা ডজনখানেক লঞ্চ ভিড়তে দেখা যায়।

লঞ্চযাত্রীরা জানান, ফিরতি পথে ভোগান্তি এড়াতে অনেকেই একদিন আগেই রওনা হয়েছেন।

এছাড়া, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। ঢাকাতে পরিবারের সঙ্গে ঈদ করে এখন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে গ্রামে যাচ্ছেন অনেকেই। ঈদের সময়কার ভোগান্তি এড়াতে ঈদের পরেই যাচ্ছেন বলে জানান তারা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ছুটি   ঈদ   ব্যস্ততা   রাজধানী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close