শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১:১৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর গুলশান শাহজাদপুর এলাকায় অজানা একটি যানবাহনের চাপায় একজন নারী মারা গেছেন।

সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শাহজাদপুর প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর। ঘটনার পর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার সড়ক দুর্ঘটনায় নারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে শাহজাদপুর প্রধান সড়কে যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই নারী মারা যান।

তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, সেটি জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই অনিন্দ্য তালুকদার জানান, নিহত ওই নারী ভিক্ষুক প্রকৃতির ছিলেন। তার পরনে ছিল লাল প্রিন্টের শাড়ি। সিআইডির ক্রাইমসিন ইউনিট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চেষ্টা করেও প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close