সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
রাজধানী
ফুটপাত থেকে দোকান সরাতে ডিএমপির নির্দেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৭:৫২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা মহানগরীর ফুটপাত ও রাস্তা হতে দোকান, শোরুম, রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ইত্যাদির বর্ধিতাংশ অপসারণসংক্রান্তে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব প্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি।

অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারী ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ মার্চ) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। 

এ বিষয়ে ব্যবসায়ীদের ফুটপাত ও রাস্তা থেকে মালপত্র ও সরঞ্জামাদি অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকান—যেমন খাবারের রেস্তোরাঁ, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাকসামগ্রীর দোকান ও আসবাবপত্রের দোকান—নিজ নিজ দোকানের বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তা ব্যবহার করছে। এসব কারণে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি তাদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে। পথচারীরা বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করায় সড়কে যানজটও তৈরি হচ্ছে।

এ অবস্থায় মহানগরীর সব এলাকার সংশ্লিষ্ট দোকান, ওয়ার্কশপ ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে রাখা মালপত্র ও সরঞ্জামাদি অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারী ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে কোদাল, অপরাধসংশ্লিষ্ট মালপত্র বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ডিএমপি   ফুটপাতের দোকান   এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close