বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার      
রাজধানী
রাজধানীতে জ্বালানি সংকট, পাম্পে মিলছে না তেল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১:৩৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকরা এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটছেন। খোলা থাকা পাম্পগুলিতে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই মধ্যরাতে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন খালি হাতে।

গভীর রাত, নিস্তব্ধ শহর। তবে পেট্রোল পাম্পে থামেনি অপেক্ষা। লম্বা লাইনে তেল নেয়ার অপেক্ষায় শত শত মানুষ। হেডলাইটের আলোয় ভাসছে ক্লান্তি আর অনিশ্চয়তা।

রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পেই নেই জ্বালানি। হঠাৎ করেই সরবরাহ সংকটে বন্ধ হয়ে গেছে অনেক পাম্পের কার্যক্রম। তবে দু-একটি পাম্পে সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই সেখানে তৈরি হয়েছে দীর্ঘ লাইন।

সাকিব, স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন ঘুরতে। সেই ঘোরাঘুরি এখন রূপ নিয়েছে দুঃসহ অপেক্ষায়। সন্ধ্যায় লাইনে দাঁড়ালেও রাত একটাতেও পৌঁছাতে পারেননি পাম্পের সামনে।

অপেক্ষারত সাকিব বলেন, ‘আত্মীয়র বাসায় দাওয়াতে যাওয়ার কথা ছিলো, তেল নিতে অপেক্ষা করছি ৭টা থেকে। এখন রাত ১টা বাজলো। এখনো দাড়িয়ে আছি অপেক্ষায়।’

শুধু সাকিব নন, একই অবস্থা তেল নিতে আসা সবারই। কেউ গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েছেন, কেউ বিরক্তিতে হর্ন বাজাচ্ছেন, আবার কখন তেল পাবেন তা ভেবে কেউ কেউ হতাশ।

গ্রাহকরা জানান, অপেক্ষা করার পর তাদের বলা হচ্ছে পাম্পে তেল নেই। সরকার জানাচ্ছে তেলের কোনো ঘাটতি নেই। তবে পাম্পে আসলে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ঈদে ঢাকায় ফেরা নিয়েও শঙ্কার কথা জানান তারা।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও শেষ হয়ে যাওয়ায় অনেক সময় মিলছে না তেল। সরবরাহ ঘাটতিকেই দুষছেন পাম্প কর্তৃপক্ষ।

পাম্প কর্তৃপক্ষদের একজন বলেন, ‘পাম্প থেকে ১ কিলোমিটার পর্যন্ত লাইন, আমার সম্ভব নয় এতো তের সরবারহ করা। আমার পাম্পে যতটুকু তেল আছে তা আমরা দিয়ে যাচ্ছি। আমাদের তিন ট্যাঙ্ক লড়ি দরকার সেখানে আমরা ১ট্যাঙ্ক পাচ্ছি।’

এ অবস্থার উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  রাজধানী   জ্বালানি সংকট   পাম্প   তেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close