শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন, অর্ধশত দোকান পুড়ে ছাই
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:১৭ এএম আপডেট: ২৫.০৩.২০২৬ ১০:২১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রায়েরবাজারে সাদেক খান কৃষি মার্কেটে রাত সাড়ে তিনটায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে মার্কেটে। ফায়ার সার্ভিস আসার আগেই পুড়ে যায় অন্তত অর্ধশত দোকান।

বুধবার (২৫ মার্চ) ভোরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে আগুন। এরপর ছাই হাতড়িয়ে শেষ সম্বল খুঁজছেন ব্যবসায়ীরা।

ভোররাতে অনেকেই পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। সব হারিয়ে নিঃস্ব অনেক ব্যবসায়ী।

মার্কেটের দেড়শো পাইকারি আড়তের অন্তত অর্ধশত দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি-পুড়ে যাওয়া দোকানগুলোতে ক্ষতি কয়েক কোটি টাকার।

ফায়ার সার্ভিস বলছে, পাইকারি মার্কেটটিতে থাকা প্লাস্টিকের ক্যারেট, কার্টন, পাটের বস্তা থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা দমকল বাহিনীর।

বাঁশের তৈরি কাঠামো, আর সিনথেটিক ছাউনি থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় বলে জানায় ফায়ার সার্ভিস।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  রায়েরবাজার   মার্কেট   আগুন   দোকান পুড়ে ছাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close