শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
কাল থেকে ফের তিন দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম আপডেট: ২৫.০৩.২০২৬ ৫:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন ঢাকা থেকে গ্রামে যাওয়া সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। আজও অনেকে ফিরছেন। তবে আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে আবার তিন দিনের ছুটি থাকায় অনেকে নতুন করে ঢাকা ছেড়ে যাচ্ছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং দুই দিনের সাপ্তাহিক ছুটির আগে আজ বুধবার ঢাকার রেলস্টেশনগুলোতে দেখা গেছে মিশ্র চিত্র। ঢাকায় ফেরার চাপ যেমন আছে তেমনি ঢাকা ছাড়ছেন—এমন মানুষের সংখ্যাও প্রচুর দেখা গেছে।

এদিকে, গেল দুই দিনের মতো আজ সকালেও ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে আসা ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় তুলনামূলক কম।  

ঈদ ‍উল ফিতরের সাত দিনের ছুটি শেষে গতকাল মঙ্গলবার ও আজ অফিস-আদালত খোলা ছিল। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের ছুটি। যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি, তারা এই সুযোগে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঢাকা ছাড়ছেন। আবার গত সাত দিন গ্রামে কাটিয়ে ঢাকায় ফিরে মাত্র দুই দিন অফিস করেই অনেকে ফের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষারত রংপুরের যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, ‘অফিসের জরুরি প্রয়োজনে গতকালই আমাকে ঢাকায় ফিরতে হয়েছিল। আজ সকালে কাজ শেষ করে দুপুর ১২টার ট্রেনে আবারও গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি।’

আগামী শুক্রবার ছোট ভাইয়ের বিয়ে থাকায় তড়িঘড়ি করেই অফিসে হাজিরা দিয়ে বেরিয়ে পড়েছেন তিনি।

শুধু জাহাঙ্গীর আলমই নন, ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে যারা কর্মস্থলে ফিরেছিলেন, তাদের অনেকেই তিন দিনের ছুটিতে ফের ঢাকা ছাড়ছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিকাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর অগ্রিম টিকিট অনেক আগেই শেষ হয়ে গেছে। যাত্রীরা আগে থেকেই এই তিন দিনের ছুটির পরিকল্পনা করে রেখেছিলেন। সকাল থেকে বিভিন্ন জেলা থেকে অন্তত ১০টি ট্রেন কমলাপুর স্টেশনে পৌঁছেছে। এর মধ্যে ৩-৪টি বাদে সবগুলোরই শিডিউল বিপর্যয় ঘটেছে। কোনো কোনো ট্রেন এক ঘণ্টারও বেশি বিলম্বে স্টেশনে পৌঁছানোয় বিপাকে পড়েছেন যাত্রীরা। ফলে সকাল ১০টায় যাদের অফিসে যোগ দেওয়ার কথা ছিল, তাদের কর্মস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে। স্টেশনে পৌঁছাতে দেরি হওয়ায় কয়েকটি ট্রেন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতেও দেরি করেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ছুটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close