শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
অর্থনীতি
চট্টগ্রামে বিপুল পরিমাণ ‘চোরাই’ ডিজেল মজুত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার কাছে বিপুল পরিমাণ চোরাই ডিজেল মজুতের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেলের পাশাপাশি লোডিং-আনলোডিং পাম্প জব্দ করা হয়েছে।

বিকেল পৌনে ৪টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পতেঙ্গা থানা এলাকার বিমানবন্দর সংলগ্ন স্থানে অবৈধভাবে এই ডিজেল মজুত করা হয়েছিল। গোপন সংবাদ পেয়ে জেলা প্রশাসন আজ সকালে সেখানে অভিযান শুরু করে। অভিযানে চোরাই ডিজেলের পাশাপাশি তেল স্থানান্তরের জন্য ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষ হওয়ার পর উদ্ধার হওয়া ডিজেলের সঠিক পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য জানানো সম্ভব হবে।

কেকে/এলএ



মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close