সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
আন্তর্জাতিক
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬:০২ পিএম
বালেন্দ্র শাহ

বালেন্দ্র শাহ

বালেন্দ্র শাহ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ২০২৫ সালে জেন-জিদের নেতৃত্বে নেপালে সরকার পতনের পর এ বছরের মার্চের শুরুতে নির্বাচন হয়। এতে ভূমিধস জয় পায় বালেন্দ্রর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)।

শুক্রবার (২৭ মার্চ) বালেন্দ্র শপথ গ্রহণ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেন।

শপথের আগে ৩৫ বছর বয়সী বালেন্দ্র একটি গান প্রকাশ করেন। যেখানে নেপালের ভবিষ্যতের বিষয়ে বিভিন্ন কথা বলেছেন। রাজনীতিতে আসার আগে বালেন্দ্র একজন র‌্যাপার ছিলেন। এরপর তিনি রাজধানী কাঠামান্ডুর মেয়র হন। মাত্র ৩ বছর মেয়র থেকেই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন।

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গেল সেপ্টেম্বরে হঠাৎ ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেন। এতে করে ক্ষিপ হন দেশটির তরুণরা। তারা মাত্র এক সপ্তাহের ব্যবধানে ওলির সরকারের পতন ঘটান।


নেপালের তরুণরা দুর্নীতি, স্বজনপ্রীতি ও এলিট শ্রেণির শাসনের বিরুদ্ধে অবস্থান নেন। যার ফলাফল দেখা যায়, সর্বশেষ নির্বাচনে। যেখানে পুরোনো রাজনীতিবিদদের বেশিরভাগ মানুষ প্রত্যাখ্যান করেছেন।

কে এই বালেন্দ্র শাহ :

বালেন্দ্র শাহ বালেন নামেই বেশি পরিচিত। তিনি কাঠমান্ডুর বর্তমান মেয়র। ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করা বালেন্দ্র নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তী ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিকেল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

রাজনীতিতে আসার আগে বালেন্দ্র নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতের র‌্যাপার এবং গীতিকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার গানের মাধ্যমে প্রায়শই দুর্নীতি ও বৈষম্যের মতো সামাজিক ইস্যুগুলো তুলে ধরতেন।

২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বড় দলগুলোর প্রার্থীদের পরাজিত করে ৬১ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হন।

সূত্র : বিবিসি 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নেপালের প্রধানমন্ত্রী   বালেন্দ্র শাহ   শপথ গ্রহণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close