রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
রুয়েটের স্টুডেন্ট ইনোভেশন হাব পরিদর্শনে উপদেষ্টা রেহান আসিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ‘স্টার্টআপ ব্যবসায় উদ্যোক্তাদের এখন শুধু ওয়েব পেজনির্ভর না থেকে মোবাইল অ্যাপ উপযোগী হয়ে উঠতে হবে। অন্যথায় প্রতিযোগিতার এই বাজারে পিছিয়ে পড়তে হবে।’

শুক্রবার (২৭ মার্চ) বিকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্টুডেন্ট ইনোভেশন হাবে উদ্যোক্তা শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ডায়ালগ সেশনে তিনি এসব কথা বলেন। এই ইনোভেশন হাবের সঙ্গে প্রায় ২৫০ উদ্যোক্তা সম্পৃক্ত রয়েছেন।

এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট অ্যান্ড স্টার্টআপ ডায়ালগ শীর্ষক অনুষ্ঠানে রুয়েট, রাবি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি স্টার্টআপগুলো নিয়ে তরুণ উদ্যোক্তাদের সঙ্গে উপদেষ্টা মতবিনিময় করেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রেহান আসিফ আরও বলেন, “আইসিটি সেক্টরে গত ১৭ বছরে ৬০ বিলিয়ন খরচ হয়েছে, কিন্তু তার ফলাফল আশানুরূপ নয়; বেশিরভাগ অর্থই অপচয় হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ৮০ শতাংশ মানুষের কাছে হাইস্পিড ব্রডব্যান্ড ডাটা পৌঁছাতে সরকার কাজ করছে।”

এর আগে বিকাল পাঁচটায় উপদেষ্টা রুয়েটে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক ও ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারসহ রুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে উপদেষ্টা স্টুডেন্ট ইনোভেশন হাব পরিদর্শন করেন।

সেশন চলাকালে উপদেষ্টা প্রত্যেক উদ্যোক্তার সঙ্গে তাদের প্রকল্প নিয়ে কথা বলেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।

তিনি প্রযুক্তি সেক্টরে রুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্টের প্রজেক্ট ডিরেক্টর মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রুয়েট   স্টুডেন্ট ইনোভেশন হাব   পরিদর্শন   উপদেষ্টা   রেহান আসিফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close