শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
৫৩৬ স্কুলে মশা নিধন অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:৫৭ পিএম আপডেট: ২৮.০৩.২০২৬ ৬:৩৫ পিএম
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন

রাজধানীতে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে—এমন আশঙ্কায় বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘পরিচ্ছন্ন স্কুল, নেই মশা’ শিরোনামের এই কার্যক্রমের আওতায় নগরীর ৫৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

উদ্বোধন শেষে তিনি বলেন, ‘‘সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি প্রায় এক মাস বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। তাই তাদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’’

ডিএনসিসি সূত্রে জানা গেছে, রাজধানীর ৫৩৬টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘‘বর্তমানে সিটি করপোরেশন এলাকায় কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে এই কার্যক্রম শুরু করা হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘স্কুলগুলোতে মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত ওষুধ ছিটানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশনা রয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:   মশা নিধন    ঢাকা    উত্তর    সিটি করপোরেশন    ডিএনসিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close