রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
অর্থনীতি
স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাক, সার্চ দিলে মিলছে গ্রাহকের তথ্য
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:২০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ উঠেছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার (১৮ কোটি টাকা) দাবি করেছে। 

প্রায় তিন মাস আগে এই ঘটনা ঘটলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বপ্নের গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

শনিবার (২৮ মার্চ) স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানান, গত ডিসেম্বরে হ্যাকাররা তাদের কোম্পানির ডেটাবেজ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ডেটাবেজে পুনরায় অ্যাক্সেস পেতে হ্যাকাররা ১৮ কোটি টাকা দাবি করে।

বর্তমানে দেশের ৬৩টি জেলায় স্বপ্নের ৮১২টি আউটলেট রয়েছে। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও তাদের কেনাকাটার বিস্তারিত তথ্য। তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে পড়েছে—তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি স্বপ্ন এমডি।

তিনি জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে স্বপ্ন। এসিআই লিমিটেডের সহযোগী এই প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশের সিটিটিসি ইউনিটের সঙ্গে সমস্যা সমাধানে কাজ করছে।

স্বপ্নের এমডি আরও জানান, ইতোমধ্যে সিস্টেম সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গ্রাহকদের ডেটা ফাঁস হতে পারে—এমন কোনো সতর্কবার্তা বা পাবলিক স্টেটমেন্ট পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ইস্যু করা হয়নি।

তিন মাস আগে হ্যাকিংয়ের ঘটনা ঘটলেও কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্নে এমডি জানান, বিষয়টি তারা অতি সম্প্রতি শনাক্ত করতে পেরেছেন। যখন আমরা হ্যাকারদের জানালাম যে অনৈতিক লেনদেন করব না, তখন তারা আমাদের হুমকি দিতে শুরু করে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  স্বপ্ন’র গ্রাহক   ডেটাবেজ হ্যাক   সার্চ   গ্রাহকের তথ্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close