শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
অর্থনীতি
ঈদের ছুটি শেষে গাজীপুরের কারখানাগুলোতে উৎপাদন শুরু
শরিফ সিকদার, গাজীপুর
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৬:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর জেলার শিল্পাঞ্চলে ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে পূর্ণমাত্রার উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার (২৯ মার্চ) থেকে জেলার সব পোশাক কারখানা চালু হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘ঈদের ছুটি শেষে আজ থেকে গাজীপুরের শতভাগ কারখানা চালু হয়েছে এবং কর্মপরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।’

শিল্প পুলিশের তথ্যানুযায়ী, গাজীপুরে মোট ২ হাজার ৮৩৪ কারখানার মধ্যে মোট ২ হাজার ৭৫৩টি কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিল। এসব কারখানায় প্রায় ২২ লাখ শ্রমিক কর্মরত আছেন। অধিকাংশ কারখানায় টানা প্রায় ১০ দিনের ঈদ ছুটি ছিল।

সকাল থেকেই বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই নির্ধারিত সময়ের আগেই কর্মস্থলে পৌঁছে কাজে যোগ দেন। কর্মপরিবেশে ফিরে এসে সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকরা।

এ বিষয়ে গাজীপুর মহানগর বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আলম বলেন, ‘ঈদ শেষে শ্রমিকরা কর্মস্থলে ফিরে স্বাভাবিকভাবেই উৎপাদন কার্যক্রম শুরু করেছেন। ছুটির সময় যাতায়াতে কিছু ভোগান্তি থাকলেও কাজে ফেরার পথে বড় কোনো সমস্যায় পড়তে হয়নি।’

আমজাদ হোসেন বলেন, ‘এবার ধাপে ধাপে ছুটি দেওয়া হয়েছিল, যা একটি পরিকল্পিত উদ্যোগ। ভবিষ্যতেও শ্রমিকদের সুবিধা বিবেচনায় এভাবে ছুটি দেওয়ার চেষ্টা করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈদের ছুটি   গাজীপুরের কারখানা   উৎপাদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close