রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
রাজধানী
ভুয়া প্রজ্ঞাপনে হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভুয়া ডাক্তার পরিচয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিচালক পদে যোগ দিতে আসায় ডা. এরফান জামান নুর (৩৫) নামে একজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে যোগদান করতে এলে প্রশাসনকে খবর দিলে এরফান জামান নুরকে হেফাজতে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ। 

আটক এরফান নিজেকে ইউনাইটেড হসপিটালের চিকিৎসক পরিচয় দিলেও তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, “বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে আসেন ডাক্তার পরিচয় দেওয়া এরফান জামান নুর। তবে তার যোগদানের বিষয় সম্পর্কে অবগত নয় হাসপাতাল কর্তৃপক্ষ।”

ওসি বলেন, “খবর পেয়ে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সীর রুমে অপেক্ষায় থাকা এরফান জামান নুরকে আটক করা হয়।”

ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আটক এরফান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার ভুয়া প্রজ্ঞাপন ইস্যু করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজ হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে আসেন। তিনি নিজেই সব কাগজপত্র ঘষামাজা করেছেন।”

তিনি নিজেকে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বিএসএমএমইউকর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ভুয়া প্রজ্ঞাপন   হাসপাতাল   চিকিৎসক   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close