রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
জাতীয়
পরিবেশমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পরিবেশ, বন ও জলবায়ু খাতের বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে ফ্রান্সের রাষ্ট্রদূত এই সাক্ষাৎ করেন।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও সচিব মো. রায়হান কাওছার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বাংলাদেশে পরিবেশ সুরক্ষায় বায়ু, পানি ও শব্দ দূষণ রোধ ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। 

তিনি বলেন, ‘‘সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর মাধ্যমে বর্জ্য সংগ্রহ, অপসারণ ও মাতুয়াইলের মতো ল্যান্ডফিল সাইটগুলোতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবস্থাপনাসহ প্লাস্টিক বর্জ্য হ্রাসে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আমি আশা করি, এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী দেশগুলো আমাদের পাশে থাকবে।’’

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘‘সরকারের ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি এবং প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণ করা হবে। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।’’ 

এছাড়া রাষ্ট্রদূত ফরাসি সরকারের অর্থায়নে এ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। জঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। 

তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ ব্যক্ত করেন। 

এছাড়াও তিনি সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে সবুজ বনায়ন, প্রযুক্তি বিনিময়, দূষণ রোধ, পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  পরিবেশমন্ত্রী    ফ্রান্স    রাষ্ট্রদূত  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close