রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
ডিইএব ডিপিডিসি শাখার মিটিং অনুষ্ঠিত, পদোন্নতি বঞ্চনা ও অনিয়ম নিয়ে ক্ষোভ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) ডিপিডিসি শাখার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত এ সভায় সংগঠনের নেতারা ডিপিডিসিতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের বঞ্চনা, পদোন্নতি জটিলতা এবং বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা করেন।

সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী মো. ওবাইদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ডিপিডিসিতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি থেকে বঞ্চিত রাখা হচ্ছে, যা অত্যন্ত অন্যায় ও হতাশাজনক।”

সভায় আরও উল্লেখ করা হয়, ২০১৭ সালে প্রণীত ইউনিফায়েড সার্ভিস রুলসের মাধ্যমে বিদ্যুৎ খাতে ভাইভা পদ্ধতি চালু করে প্রকৃত মেধাবী ও যোগ্যদের বঞ্চিত করা হয়েছে। এর ফলে ক্ষমতাবান ও প্রভাবশালীদের পদোন্নতির সুযোগ তৈরি হয়েছে, যা ডিপিডিসিসহ রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করেছে।

ডিইএব নেতারা বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ২০০৮ সালে ডেসা বিলুপ্ত করে ডিপিডিসি গঠনের সময় বিএনপি–জামায়াত ট্যাগ দিয়ে মাস্টাররোলে কর্মরত ৪১ জন উপ-সহকারী প্রকৌশলীসহ মোট ১ হাজার ৩৪৩ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত না করার বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তারা।

এছাড়া, সার্ভিস রুলসে স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিয়মিত ইনক্রিমেন্ট না দেওয়ার অভিযোগও তুলে ধরেন নেতারা। এসব বঞ্চনার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সভায় ডিইএব নেতারা আরও দাবি করেন, বিগত সরকারের আমলে উন্নয়ন প্রকল্পের নামে সংস্থার হাজার হাজার কোটি টাকা অপচয় ও লোপাটের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এস এম কালাম হোসেন, সাংগঠনিক সদস্য প্রকৌশলী মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মনিরুজ্জামান টুটুল, বিএম সাইফুল ইসলাম, জিয়াউর রহমান, আব্দুল কাদের, যুগ্ম সদস্য সচিব হোসাইন রেজা, সদস্য (প্রচার) প্রকৌশলী মঞ্জুর হোসেন, সদস্য (অর্থ) প্রকৌশলী আজম বিশ্বাস, সদস্য (দপ্তর) প্রকৌশলী ইয়ামিন সর্দারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ডিইএব   ডিপিডিসি   পদোন্নতি   ক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close