শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজধানী
পুরান ঢাকার বংশালে ভয়াবহ অগ্নিকাণ্ড
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:০২ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পুরান ঢাকার বংশাল এলাকায় কেপি ঘোষ স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত পৌণে ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের ফোন পেয়ে প্রাথমিকভাবে দুই ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যুক্ত করা হয়েছে। আগুনের সঙ্গে প্রচুর ধোয়ার সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধোয়া থাকার পর হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুনের স্থান থেকে ছোট ছোট বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। বর্তমানে বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কেপি ঘোষ স্ট্রিটের গলি খুবই সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঢুকতে পারছে না।

তাই কর্মীরা ভবনের ২০ থেকে ২৫ গজ দূরে গাড়ি রেখে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন। ভবনের নিচে বেশ কয়েকটি দোকান থাকায় অগ্নিকাণ্ডের তীব্রতা বাড়ছে বলে জানা গেছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  পুরান ঢাকা   বংশাল   ভয়াবহ অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close