শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
রাজধানী
আগারগাঁওয়ে অবৈধভাবে মজুত ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা নগরে অভিযান চালিয়ে ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে র‍্যাব-২’-এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুইটি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত রাখা ১৫৮ লিটার অকটেন ও ১৩৮ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জনের অপচেষ্টা চালাচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ নেই বলে ভোক্তাদের ফিরিয়ে দেওয়া হলেও, খোলাবাজারে বেশি দামে জ্বালানি বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগারগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৯৬ লিটার জ্বালানি তেল মজুত অবস্থায় জব্দ করে। 

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান দোষ স্বীকারের ভিত্তিতে প্রতিষ্ঠান দুইটির মালিকদের মোট দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়।
 
র‍্যাব-২ আরও জানায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান চলবে। 

এছাড়া যদি কেউ অবৈধভাবে তেল মজুত করে, তবে নিকটতম আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  আগারগাঁও    মজুত    জ্বালানি    তেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close