শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
জাতীয়
জ্বালানি সংকটে অফিস সময় কমাল সরকার, ব্যয় সংকোচনে একগুচ্ছ সিদ্ধান্ত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১১:১২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

জ্বালানি সাশ্রয় ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি কমানোসহ কৃচ্ছ্রসাধনমূলক একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অফিস ও ব্যাংকের নতুন সময়সূচি

সরকারি ও বেসরকারি সব অফিস এখন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে, যা আগের তুলনায় ১ ঘণ্টা কম। ব্যাংকের লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষে বিকেল ৪টায় বন্ধ হবে।

মার্কেট ও দোকানপাটে নতুন নির্দেশনা

দেশের সব মার্কেট, শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। বিষয়টি তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়।

শিক্ষা ও পরিবহন খাতে পদক্ষেপ

শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে পৃথক নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। যানজট কমাতে ও জ্বালানি সাশ্রয়ে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্যিক আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

জ্বালানি সংকট মোকাবেলায় বিয়ে বা যেকোনো অনুষ্ঠানেও আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যয় সংকোচন কর্মসূচি

জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে বাজেটের ৩০ শতাংশ ব্যয় কমানো হবে। আগামী তিন মাস নতুন সরকারি যানবাহন ও কম্পিউটার কেনা বন্ধ থাকবে।

বিদেশ ভ্রমণ ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ কমানো হয়েছে। সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয়ও অর্ধেকে নামানো হয়েছে।

জ্বালানি সরবরাহে বিকল্প উদ্যোগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে তেলের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় সরকার বিকল্প উৎস খুঁজছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

সরকার জানিয়েছে, জনগণের ভোগান্তি কমাতে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত থাকবে এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জ্বালানি সংকট   সরকার   ব্যয় সংকোচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close