শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
মাভাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও প্রক্টরসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি ক্যাম্পাসে ২ হাজার ৭২১ জন পরীক্ষার্থী আবেদন করেন। 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে ‘বি’ ইউনিটে মোট ৯৩ হাজার ১০২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি    গুচ্ছ    ভর্তি পরীক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close