শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
রাজধানী
উত্তরায় বাসা থেকে জাবির প্রাক্তন শিক্ষার্থীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:২৯ পিএম
সাবিত মাহমুদ শাওন

সাবিত মাহমুদ শাওন

ঢাকার উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইখলাস মিয়া এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত নিশ্চিত করা যাবে।’

এদিকে, একই বিভাগের ৪৪তম ব্যাচের আরেক শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত কয়েক দিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু অস্বাভাবিক পোস্টও দিয়েছিলেন। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত তিনটার দিকে জানা যায়, শাওন নিজ বাসায় আত্মহত্যা করেছেন। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উত্তরা   জাবির প্রাক্তন শিক্ষার্থী   লাশ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close