শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজধানী
খিলগাঁওয়ে সন্তানকে ‘জবাইয়ের পর মায়ের আত্মহত্যা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসায় সন্তানকে ‘জবাই করে হত্যার পর আত্মহত্যা’ করেছেন মা।

আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুর দুইটা থেকে বিকাল চারটার মধ্যে খিলগাঁওয়ের তারাবাগ দুই নম্বর গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। 

ওই নারীর নাম নার্গিস বেগম (৩৭)। তার বাবার নাম স্বপন মিয়া। আর নার্গিসের নিহত সন্তানের নাম মাহিম (৫)।
 
শুক্রবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ এই তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেন, ‘খিলগাঁ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজি অটোরিকশাচালক স্বামীর সাথে পারিবারিক কলহের কারণে মা তার শিশু সন্তানকে হত্যার পরে নিজে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’
  
উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুইটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কেকে/এম


আরও সংবাদ   বিষয়:  খিলগাঁও   সন্তানকে জবাই   মায়ের আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close