মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
খোলাকাগজ স্পেশাল
বিএনপির ভেতর ঘোঁট পাকাচ্ছে সুবিধাবাদীরা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:২৫ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। এরই মধ্যে সরকারের প্রথম এক মাস পেরিয়ে গেছে। এর মধ্যেই নির্বাচনি প্রতিশ্রুতির অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। যাকে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সাফল্য হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এ ছাড়া সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। 

রাজনৈকি বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা গ্রহণের পর গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সরকারের নানা কর্মসূচি হাতে নিয়েছে। এবং নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে। এর মধ্যে ইরান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। যা মূলত কৃত্রিম। কারণ দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। তবু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে এ সংকট তৈরি করেছে। যার উদ্দেশ্য সরকারকে বিপদে ফেলা। 

এ ছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের অনেক সহযোগী ভোল পাল্টিয়ে বিএনপিতে ভিড়ে যাচ্ছে। একই অবস্থা সরকারি প্রতিষ্ঠাগুলোতেও। আওয়ামী লীগের দোসর ও সেই সরকারের সুবিধাভোগীরা রং পাল্টে নিজেদের বিএনপিপন্থি হিসেবে দাবি করছে। এবং নানা রকম অপকর্মে লিপ্ত হচ্ছেন। 

সাংবাদিক জাওয়াদ নির্ঝর এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে করা মামলার বাদীকে জামিন করিয়েছে বিএনপি নেতারা। বিএনপি জোট সরকারের সময়ে দলটির নেতাদের সঙ্গে সখ্য গড়ে এবং ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারি ব্যবসার মাধ্যমে বৈধ-অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন আল-আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান আমিন আহমেদ ভূঁইয়া। 

১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় তাদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ২০০৭ সালে তিনিই আবার বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার একান্ত সহকারী মিয়া নূরউদ্দিন অপুকে আসামি করে ১ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন গুলশানের আলোচিত উদয় টাওয়ারের মালিক আমিন আহমেদ ভূঁইয়া। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দ্রুতই সেই দলের ক্ষমতাসীনদের সঙ্গে মিশে যান তিনি।’ 

জাওয়াদ নির্ঝর আরও লিখেছেন, ‘বেসিক ব্যাংক কেলেঙ্কারির বাচ্চুর সঙ্গে মিলে ফাঁকি দিয়েছেন সাড়ে আট কোটি টাকার রাজস্ব। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবায়াত উল ইসলামের সহযোগিতায় পুঁজিবাজার থেকে শত শত কোটি টাকা তুলে নিয়েছে আমিন আহমেদ ভূঁইয়া, শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন, শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ শেখ মামুন খালেদের প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস। 

দুদকের করা মামলায় ‘লা মেরিডিয়ান হোটেল’র মালিক আমিন আহমেদকে গত ১০ জুলাই কারাগারে পাঠায় আদালত। এরই মধ্যে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন পর বিগত দিনের মতো ফের রং পাল্টে বিএনপির আনুকূল্য পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। জুলাই বিপ্লবের পর গ্রেপ্তার হলেও বিএনপি নেতাদের টাকা-পয়সা দিয়ে জামিন করিয়েছেন আমিন। এখন তিনি কয়েকজন বিএনপি নেতার শেল্টারে আছেন।’

শুধু রাজনৈতিক মাঠ নয়, বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে পদ-পদবি ভাগিয়ে নেওয়া ও অবৈধ ক্ষমতাচর্চার অভিযোগ উঠেছে কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। 

সূত্র বলছে, ৫ আগস্টে আগে যারা স্বৈরাচারের দোসর ছিল। যারা আমলাতন্ত্রকে দুর্নীতি আর ক্ষমতাচর্চার কাজে বেপরোয়াভাবে ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, যারা অর্থপাচার করে বিদেশে জমিয়েছে বিপুল অর্থ, সেসব দুর্নীতিবাজরা এখন ভোল পাল্টিয়ে রাতারাতি ‘বিএনপি’ হয়ে ওঠার চেষ্টা করছে। তারা নিজেদের বিএনপির ঘনিষ্ঠ হিসেবে দাবি করে ফের প্রশাসনে অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে। 

এ ছাড়া ইরান যুদ্ধের অজুহাতকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি সিন্ডিকেট। যারা কৃত্রিমভাবে জ্বালানি দাম বাড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে। যেখানে সরকার এবং বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিকভাবে জ্বালানি সংকট থাকলেও দেশের বাজারে সেরকম সংকট নেই। বিভিন্ন ধরনের জ্বালানির মজুত রয়েছে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে তেল মজুত করে কালোবাজারিতে লিপ্ত রয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিকল্পিতভাবে জ্বালানি সংকট তৈরি করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার এক গভীর পরিকল্পনা চলছে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   সুবিধাবাদী  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close