রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
রাজধানী
মোহাম্মদপুরে ফুটপাত থেকে পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর প্রায় পৌনে ২টা পর্যন্ত টাউন হল, বিআরটিসি বাসস্ট্যান্ড, আল্লাহ করিম মার্কেট, বসিলা রোডসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিনিয়র সিভিল জজ) মো. আল-ফয়সলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৫ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম। এতে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাতগুলো পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়।

এর আগে একই এলাকায় শ্যামলী, রিং রোড ও তিন রাস্তার মোড়সহ বিভিন্ন স্থানে একাধিকবার ফুটপাত দখলমুক্ত করা হলেও কিছু দিন পরই পুনরায় দখল হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

প্রশাসকের নির্দেশনায় ঢাকা উত্তর সিটিতে নিয়মিতভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘ফুটপাতকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ের ওপর নির্ভর করে অনেক নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জীবিকা চলে। রাজধানীতে প্রায় দুই কোটির বেশি মানুষের বসবাসের মধ্যে একটি বড় অংশই ক্ষুদ্র ব্যবসায়ে সঙ্গে জড়িত। ফলে উচ্ছেদ কার্যক্রম স্থায়ী সমাধান দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।’

তাদের মতে, সম্পূর্ণ উচ্ছেদের পরিবর্তে পরিকল্পিত ও শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে ফুটপাত ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলে একদিকে যেমন পথচারীদের চলাচল সহজ হবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকাও রক্ষা পাবে।

অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করার অপরাধে পাঁচটি দোকানকে সাত হাজার জরিমানা করা হয়। এর মধ্যে ইয়াসিন এন্টারপ্রাইজকে ২০০০ হাজার টাকা, আলাউদ্দিন ফাস্টফুডকে ১০০০ টাকা, খাজা স্টোরকে ২০০০ টাকা, লিটন স্টোর ১০০০ হাজার টাকা ও সোহান স্টোরকে ১০০০ টাকা জরিমানা করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   ফুটপাত   দোকান উচ্ছেদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close