রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাঁদাবাজির মিথ্যা অপবাদের প্রতিবাদ রৌমারী বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় পরিবহনে চাঁদাবাজির মিথ্যা অপবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন করা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন রৌমারী শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন সংগঠনের কার্যকরী সভাপতি জিন্নাত আলী। 

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে জিন্নাত আলী বলেন, ‘শুক্রবার (৩ এপ্রিল) আনুমানিক রাত ৯টার দিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন রৌমারী উপজেলা শাখাকে’ চাঁদাবাজির মিথ্যা অপবাদ দিয়ে শাওন পরিহনের মালিক আব্দুল মতিন ও তার সঙ্গে থাকা লোকজন নিয়ে ঘৃর্ণ অপচেষ্টা চালিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘শাওন পরিবহনের মালিক আব্দুল মতিনের ছয়টি পরিবহন (বাস) চলে। আবার দুইটি পরিবহন (বাস) কিনে চলাচল শুরু করিয়েছেন তিনি। কিন্তু সংগঠনকে না জানিয়ে চালালে পরিবহনের শৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনা দেখা দেওয়ায় ওই পরিবহন (বাস) দুইটি কোন সড়কে চলাচল করে তার কাউন্টারে গিয়ে জানতে চান সংগঠনের নেতৃবৃন্দ। এতে ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা লোকজনকে নিয়ে চাঁদাবাজ, চাঁদাবাজ বলে চিৎকার করেন মালিক আব্দুল মতিন। এ সময় কিছু সাংবাদিক ভাইকে ডেকে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস (রেজি.৩১৪) রৌমারী উপজেলা শাখাকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করেন এবং শ্রমিকদের নামে চাঁদাবাজির মিথ্যা অপবাদ, কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করে শ্রমিকদের ভাবমূর্তি মারাত্মকভারে ক্ষুন্ন করেছেন আব্দুল মতিন।’

এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জিন্নাত আলী।

সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন রৌমারী উপজেলা শাখার সহসভাপতি শহিদুর রহমান বলেন, ‘একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই কমিটিকে অবৈধ ঘোষণা করেছেন। সংগঠন অবৈধ নয়, তার ব্যবসায় অবৈধ। তিনি নিজেও অবৈধ। এর আগে আমরা দেখেছি, তিনি বিভিন্ন অবৈধ ও অশ্লীল কাজে লিপ্ত। তিনি দশ বছর আগে মানুষের গাড়ি চালিয়েছেন। তিনি কিভাবে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন? কিভাবে এতগুলো গাড়ির মালিক হলেন?’

এ ঘটনায় প্রশাসনের কাছে বিচারের দাবি জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজির মিথ্যা অপবাদ   প্রতিবাদ   রৌমারী বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close