শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে ৬ জনকে কারাদণ্ড
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়ে দালাল চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়ের এ কারাদণ্ড দেন

র‌্যাব সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং আশপাশের এলাকায় অবস্থান নিয়ে পাসপোর্ট প্রত্যাশীদের নানা প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। তারা পাসপোর্ট ফরম পূরণ, কাগজপত্র সত্যায়ন, দ্রুত পাসপোর্ট তৈরি এবং ভেরিফিকেশন ছাড়াই কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

এছাড়া প্রার্থীরা দালালদের প্রস্তাবে রাজি না হলে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হতো বলেও অভিযোগ রয়েছে। 

র‌্যাব আরও জানায়, এ বিষয়ে একাধিকবার সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার, নোটিশ বোর্ডে ঘোষণা এবং মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হলেও দালালদের কার্যক্রম বন্ধ হয়নি। পরে গোয়েন্দা নজরদারি জোরদার করে অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের দোষী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করেন।

র‌্যাব-২ জানায়, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দালাল চক্রের অপতৎপরতা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগেও র‍্যাবের বেশ কয়েকবার দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল র‌্যাবের সদস্যরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পাসপোর্ট অফিস   দালালবিরোধী অভিযান   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close