রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ‘২৫তম বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টি ২৫ বছরে পা রাখল। 

দিনটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে শহিদ আবরার ফাহাদ হল সংলগ্ন মাঠ থেকে মিনি ম্যারাথন শুরু হয়।

উদযাপন কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। এরপর শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও বেলুন উড্ডয়ন করা হয়। 

পরবর্তীতে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস ও সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এরপর শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দিবসটি উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন ও উপাচার্যের বাণী পাঠ করা হয়। 

বাণীতে উপাচার্য বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠা দিবস একটি ঐতিহাসিক দিন। ২০০২ সালের ৮ এপ্রিল প্রজ্ঞাপন জারির পর এই বিশ্ববিদ্যালয় এক দীর্ঘ পথ অতিক্রম করেছে। শিক্ষার্থীদের কল্যাণে আমরা গ্রন্থাগার ও টিএসিতে এসি ব্যবস্থা এবং হল ডাইনিংয়ে উন্নত খাবার নিশ্চিতসহ জুলাই-আগস্ট ২৪’-এর আদর্শকে সমুন্নত রাখতে ‘জুলাই চত্বর’, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও ‘জুলাই ৩৬ সড়ক’ উন্মোচন করেছি।’’

তিনি আরও বলেন, ‘‘২০২৫-২৬ অর্থবছরে একনেকে ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার ডিপিপি অনুমোদন দেওয়া হয়েছে, যা হাবিপ্রবির অবকাঠামো ও গবেষণার মান উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ১২ তলাবিশিষ্ট ছাত্রী হল ও ‘অমর একুশে’ ছাত্র হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।’’

দিবসটি উপলক্ষে টিএসসি প্রাঙ্গণে কেক কাটা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

দুপুর ১২টায় ফরিদপুর কবরস্থানে সাবেক মন্ত্রী মরহুমা খুরশীদ জাহান হক এবং গোর-এ-শহিদ ময়দানে হাজী মোহাম্মদ দানেশের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপাচার্য ও প্রশাসন। 

কর্মসূচির শেষ পর্যায়ে ‘মজার ইস্কুল’-এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি    বিশ্ববিদ্যালয়    দিবস    হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close