বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
রাজধানী
ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৩০ এএম আপডেট: ১০.০৪.২০২৬ ৯:৩৬ এএম

ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মো. মিসবাহ উদ্দিন সালমান ও সাধারণ সম্পাদক মোশারফ পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে মোস্তাক আহমেদ রনিকে সভাপতি ও তানভীর হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জহিরুল তালুকদার পাপন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আতিকুর রহমান হাদি। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো. তামিম আহমেদ, মো. মাহমুদুল হাসান ও মো. পলাশ আহমেদ।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শুভ মোল্লা, রায়হান আহমেদ, মো. রোমান মিয়া, রাকিবুল হাসান জর্জ ও আমেনা আক্তার মিতু। এ ছাড়া সহ–সাংগঠনিক হিসেবে শাহিন আহমেদ ও দপ্তর সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম মিঠু দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, নবগঠিত এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। একইসঙ্গে আংশিক কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close