শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
রাজধানী
মোহাম্মদপুরে তিতাস গ্যাসের অভিযান, সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৯:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় শাহজালাল হাউজিংয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে এ পদক্ষেপ গ্রহণ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

অভিযানে একাধিক বাড়িতে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাসের প্রকৌশলী ফিরোজ কবির জানান, মোহাম্মদপুর এলাকাজুড়ে শত শত অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। যেখানে তথ্য পাওয়া যায়, সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে। 

তিনি বলেন, ‘এসব অবৈধ সংযোগের কারণে সরকার শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।’

অভিযানে শাহজালাল হাউজিংয়ের বাসা নম্বর ৭০২/৪৫ থেকে ২৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাড়িটির মালিক মাওলানা আব্দুর রাজ্জাক। এ ঘটনায় তার বাড়ির ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ৩ নম্বর রোডের ৩৬ নম্বর বাসার দুইটি রাইজার ও ১২-২৫টি অবৈধ চুলার সংযোগ পাওয়া যায়। এসপিবিএন ভবনসহ আরও কয়েকটি স্থাপনাতেও অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যায়। 

এমনকি মসজিদের ইমাম-খতিবের বাসাতেও অবৈধ সংযোগ ছিল বলে জানান কর্মকর্তারা।

অভিযানে মোট চারজনকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৯টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

এলাকায় প্রায় ২০০-২৫০টি অবৈধ গ্যাসের চুলা ব্যবহৃত হচ্ছিল, যা অভিযানে বিচ্ছিন্ন করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার বলেন, ‘অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   তিতাস গ্যাস   সংযোগ বিচ্ছিন্ন   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close