সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
রাজধানী
ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সঙ্গে ছাত্রকল্যাণ পরিষদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৩ এপ্রিল) ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির কার্যালয়ে ছাত্রকল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমেদ রনির সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মইনুলসহ আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট হারুনুর রশীদ, মাছুম মিয়া ও শাহবাল আহমেদ জনি।

সভায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক তানভীর হুসাইন।

তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরাও নিজেদের পরিচয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ পরিষদের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মিসবাহ উদ্দিন সালমান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকাস্থ   লাখাই উপজেলা   সমিতি   ছাত্রকল্যাণ   মতবিনিময়   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close