রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজধানী
ঢামেকের সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক রূপ দিল ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:০৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), যেখানে এখন শোভা পাচ্ছে ফুলের টব, গাছ ও গ্রাফিতি।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢামেক সংলগ্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘রাজধানী ঢাকাকে পরিষ্কার ও বাসযোগ্য রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। হাসপাতালে আসা রোগী ও স্বজনদের মানসিক স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই পরিবেশ দীর্ঘমেয়াদে সংরক্ষণ করার আহ্বান জানান তিনি।

হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক জানান, যত্রতত্র ব্যবসা করে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না। তবে হকারদের পুনর্বাসনের লক্ষ্যে লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট স্থান, সময় ও সংখ্যার ভিত্তিতে বসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ‘হলিডে মার্কেট’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই পাইলট প্রকল্পের আওতায় মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত প্রায় ১৩৫০ ফুট এলাকায় গ্রাফিতি আঁকা হয়েছে। বসানো হয়েছে ৫৫০টি ফুলের টব ও ৬৫০টি গাছ। এছাড়া ৫০টি বসার আসন স্থাপন এবং দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের কাজ চলছে।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার বলেন, ‘এটি পরীক্ষামূলক প্রকল্প; সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য ব্যস্ত ফুটপাতেও এ উদ্যোগ নেওয়া হবে।’

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close