রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
রাজধানী
কেরাণীগঞ্জে চীনা নাগরিককে জখম ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার পাঁচ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:০৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকার কেরাণীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় ডাকাত দলের পাঁচজন সদস্যকে লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। 

গ্রেপ্তারকৃতরা হল ঢাকার কেরাণীগঞ্জের শুভাঢ্যার মনির হোসেনের পুত্র মাসুদ রানা (৪৩), মো. ফারুক পিয়াদার পুত্র নাছির পিয়াদা (৪০), দক্ষিণ কেরাণীগঞ্জের পুরাহাটের মো. গোলাম মোস্তফার পুত্র মো. মামুন (৩২), পিরোজপুরের মঠবাড়ীয়ার ভেচকীর ফুল মিয়ার পুত্র হৃদয় মীর (২২) ও মুন্সীগঞ্জের সিরাজদিখানের ভাবানীপুরের আব্দুর রবের পুত্র রোমান শেখ (৩৪)

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) র‌্যাব-১০’-এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। 

র‌্যাব-১০ জানায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রায় ১৫-১৬ জনের সংঘবদ্ধ ডাকাত দল ইয়াং জি জিয়াং প্রকল্পের ভিতরে ঢুকে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়ি ও বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় ওয়েন জিনহুয়া (৫৫) নামে চীনা নাগরিককে ডাকাত দল ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। 

ঘটনার পর র‌্যাব দ্রুত আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। অভিযানে র‌্যাব প্রকল্পের লুণ্ঠিত মালামালের মধ্যে ৩টি বিদেশি ব্র্যান্ডের দামি ঘড়ি, ২টি বিদেশি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৭০০ উদ্ধারসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে নাছির পিয়াদার বিরুদ্ধে পিরোজপুর মঠবাড়ীয়া থানা ও চট্টগ্রাম সিটির বায়েজিত বোস্তামি থানায় ২টি মামলা, রোমান শেখের বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ১টি ছিনতাই মামলা ও মো. মামুনের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ১টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় ১৫-১৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় বুধবর (১৫ এপ্রিল) ডাকাতি মামলা রুজু করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কেরাণীগঞ্জ   চীনা নাগরিক   জখম   ডাকাতি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close