শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
অর্থনীতি
৭৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই জাহাজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত ও দক্ষিণ কোরিয়া থেকে ৭৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে দুইটি জাহাজ। জাহাজ দুইটির মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে ৩৩ হাজার টন ও ভারত থেকে ৪১ হাজার টন ডিজেল আনা হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে জাহাজ দুইটি বহির্নোঙরে আসার কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শাহে মাহমুদ বলেন, ‘দক্ষিণ কোরিয়া থেকে কেপ বনি ও ভারত থেকে লিয়ান সং হু নামে দুইটি জাহাজে মোট ৭৪ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। জাহাজ দুইটি গতকাল বৃহস্পতিবার বন্দরের জলসীমায় প্রবেশ করলেও আজ বহির্নোঙরে এসে পৌঁছায়।’

এসব জ্বালানি খালাসে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 


প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘এবার জ্বালানি তেল নিয়ে আসা জাহাজগুলো আকারে বড় হওয়ায় সেগুলোকে সরাসরি ডলফিন জেটিতে আনা যাবে না। দুইটি তুলনামূলক ছোট আকারের মাদার ভেসেলে শিপ টু শিপ ট্রান্সফার করে সেই মাদার ভেসেলগুলোকে ডলফিন জেটিতে আনা হবে।’

এদিকে, আজ শুক্রবার রাতে মালেয়শিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে নেভি সিয়েলো নামে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিজেল নিয়ে   চট্টগ্রাম বন্দর   ভিড়ল জাহাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close