শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে তেলের ট্যাঙ্কারে ইরানের গুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালিতে একটি তেলের ট্যাঙ্কারে গুলির খবর পাওয়া গেছে। একটি ট্যাঙ্কার জানিয়েছে যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত দুইটি গানবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সূত্রে এ তথ্য জানা গেছে। 

ইউকেএমটিও জানায়, ওমানের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে। ট্যাঙ্কার ও এর নাবিকেরা নিরাপদ অবস্থায় আছেন বলে জানা গেছে।

এদিকে, অন্তত দুইটি বাণিজ্যিক জাহাজ জানিয়েছে, প্রণালি পার হওয়ার চেষ্টার সময় সেগুলো গুলিবিদ্ধ হয়েছে।


অন্যদিকে শিপিং খাতের সূত্রের বরাতে জানা গেছে, কিছু বাণিজ্যিক জাহাজ ইরানের নৌবাহিনীর কাছ থেকে রেডিও বার্তা পেয়েছে। এতে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।’

ইরানের নৌবাহিনী ট্যাঙ্কারগুলোকে জানিয়েছে, প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি নেই।

যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নেওয়ায় শনিবার ফের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ইরান।

সূত্র : বিবিসি, রয়টার্স

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালি   তেলের ট্যাঙ্কার   ইরানের গুলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close