শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করায় গ্রেপ্তার, প্রতিবাদে মৌন সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৫৪ পিএম আপডেট: ১৮.০৪.২০২৬ ৮:৫৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সামাজিক যোগাযোগমাধ্যমে করা সমালোচনাকে কেন্দ্র এএম নাছিম হাসান নামে এক নাগরিককে ডিবি পরিচয়ে গ্রেপ্তার ও মামলা দায়েরের প্রতিবাদে ঢাকার উত্তরায় মৌন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকালে উত্তরার আজমপুর মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক মানুষ অংশ নেন। 

কর্মসূচিতে তারা মুখ বেঁধে প্রায় ৩০ মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।

এর আগে. এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফেসবুকে পোস্টের মাধ্যমে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ ভূঁইয়া উত্তরার আজমপুরে এ মৌন সমাবেশের আহ্বান জানান।

সমাবেশ শেষে রাফিদ ভূঁইয়া সরকারের সমালোচনার বিষয়ে অসহিষ্ণুতার অভিযোগ তুলে বলেন, ‘এভাবে চলতে থাকলে কয় দিন পর পেট্রোল পাম্পে তেল না থাকার অভিযোগ দিলেও দেখা যাবে সরকার তুলে নিয়ে গেছে, আর সরকারদলীয় অ্যাক্টিভিস্টরা সেটার সাফাই গাইবে।’

তিনি আরও বলেন, ‘সরকার প্রকৃত সাইবার নিরাপত্তা সমস্যা নিয়ে চিন্তা করে না। কিছু দিন আগে স্বপ্ন’র ডেটাবেইজ ফাঁস হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ উন্নত বিশ্বে জিডিপিআরের মতো আইন রয়েছে নাগরিক তথ্য সুরক্ষার জন্য। সরকার সেসব না করে কে কাকে নিয়ে পোস্ট দিচ্ছে, তা নিয়েই ব্যস্ত।’

উল্লেখ্য, শুক্রবার এএম নাছিম হাসান নামের এক নাগরিককে ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে ডিবি পরিচয়ে আটক করা হয়। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা ‘সরকারের বিরুদ্ধে লেখালেখি’র অভিযোগের কথা জানান। পরবর্তী মামলার নথিতে দেখা যায়, সংসদের চিফ হুইপের একটি মজার ছলে করা মন্তব্যকে কেন্দ্র করে তৈরি একটি কার্টুনের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। মামলার বাদি নিজেকে চিফ হুইপের ‘একনিষ্ঠ কর্মী’ হিসেবে পরিচয় দিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা   গ্রেপ্তা্র   প্রতিবাদ   মৌন সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close