শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
রাজধানী
রাজধানীতে দ্য লিটল জিমে স্টার অ্যাওয়ার্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ পিএম আপডেট: ১৯.০৪.২০২৬ ৪:৩৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানীতে দ্য লিটল জিমে ‘স্টার অ্যাওয়ার্ড ভলিউম-২’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের জিমন্যাস্টিকস প্রদর্শনের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরে।

প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে অংশগ্রহণকারীদের কয়েকটি বিভাগে ভাগ করা হয়। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে সার্টিফিকেট, মেডেল, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য লিটল জিম বাংলাদেশ শাখার চেয়ারম্যান মহসিন আলী। ডিরেক্টরদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট উম্মে সালমা, প্রফেসর আল-আমিন মোল্লা ও প্রফেসর খবিরুল হক চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য লিটল জিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিযোগিতা এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বেলভিউ শহরে রোবিন ওয়েসের হাত ধরে দ্য লিটল জিমের যাত্রা শুরু হয়। বর্তমানে বিশ্বের ৩১টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির প্রায় ৪০০টি শাখা রয়েছে। বাংলাদেশে এর একটি শাখা ঢাকার ধানমন্ডির সীমান্ত সম্ভার-২ শপিং কমপ্লেক্সে পরিচালিত হচ্ছে।

এ শাখায় ৪ মাস থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য জিমন্যাস্টিকস, নাচ, ক্যাম্প ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close