সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সন্তোষ হজযাত্রীরা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:২৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র হজ পালনের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে ১৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়েছে। হজযাত্রা শুরুর প্রথম তিন দিনে বাংলাদেশ থেকে ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

গতকাল সোমবার সকাল ১০টা পর্যন্ত ৩২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন। হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পেয়েছেন মোট ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী হিসেবে কাজ করছে। 

এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে চার হাজার ৯৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে চার হাজার ৪৬৬৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে তিন হাজার ২২৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

এদিকে হজযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে। ভিসা প্রসেসিং দ্রুত সম্পন্ন হচ্ছে। হজক্যাম্পে পৌঁছানোর পর স্বেচ্ছাসেবকেরা লাগেজ নির্ধারিত কক্ষে পৌঁছে দিচ্ছেন। আধুনিক স্ক্যানিং ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

এ ছাড়া ধর্মমন্ত্রীর উদ্যোগে লাগেজ র‍্যাপিং সুবিধা দেওয়ায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, এবারের ব্যবস্থাপনায় শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সেবার মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অন্যদিকে যাত্রীসেবা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা নিবিড় তদারকিতে রয়েছেন। হজক্যাম্পে হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরাসরি কাজ করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সৌদি আরবে পৌঁছানোর পর হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রথম দিনেই তারা প্রায় ২৭৫টি সেবা দিয়েছে, যা নতুন আগত যাত্রীদের জন্য সহায়ক হয়েছে। এখন পর্যন্ত কোনো হজযাত্রীর বড় ধরনের চিকিৎসাসেবার প্রয়োজন হয়নি বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ ছাড়া বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী বছর হজযাত্রা আরও সাশ্রয়ী ও নিরাপদ হবে। গতকাল সোমবার সকালে রাজধানীর উত্তরার আশকোনা হজক্যাম্প পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

সকালে আশকোনা হজক্যাম্প পরিদর্শন করে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, অল্প সময়ের মধ্যে হজযাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। খাবারের মান নিয়ে কিছু অভিযোগের পর প্রধানমন্ত্রীর নির্দেশে সেগুলো খতিয়ে দেখতেই এখানে এসেছি। আগামী বছর হজযাত্রা আরও সাশ্রয়ী ও নিরাপদ হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া সৌদি আরব যাত্রা চলবে আগামী ২১ মে পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সুশৃঙ্খল   ব্যবস্থাপনা   সন্তোষ   হজযাত্রীরা  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close