রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
রাজধানী
রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই। এ সময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও নাসরীন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারাসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

সভায় জানানো হয়, ২০২৫ সালে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের মধ্যেও রবি ৯৩৭.১ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে, যা কোম্পানিটির ইতিহাসে সর্বোচ্চ। কোম্পানির এই সাফল্যের পেছনে দ্বৈত-ব্র্যান্ড কৌশল, দক্ষ মূলধন ব্যবস্থাপনা এবং ডেটা রাজস্ব বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন চেয়ারম্যান।

তিনি আরও জানান, পরিচালনগত স্থিতিশীলতা, ফোরজি গ্রাহক বৃদ্ধি এবং প্রায় শূন্য ঋণ অবস্থান রবির শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলেছে।

অন্যদিকে, সিইও জিয়াদ সাতারা বলেন, রবির সক্রিয় গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ এখন ফোরজি ব্যবহারকারী। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ফাইভজি সেবা চালু করেছে এবং ৩,৫০০ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। পাশাপাশি দেশের প্রথম চার-স্তরবিশিষ্ট ক্লাউড প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। টেকসই উন্নয়নের অংশ হিসেবে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

২০২৫ সালের শেষে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৩.৬ শতাংশ বেড়ে ১.৭৯ টাকায় দাঁড়িয়েছে। এজিএমে শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ১৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close