শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজধানী
মিটফোর্ড হাসপাতাল-চকবাজার-কেরাণীগঞ্জে র‍্যাবের অভিযান, জরিমানা আদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৫৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ চকবাজার ও কেরাণীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে নকল প্রসাধনী সামগ্রী জব্দ এবং দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) র‍্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র‍্যাবের লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ডিএমপির কোতোয়ালী থানাধীন মিটফোর্ড হাসপাতালসহ এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। 

এ সময় হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের ৩০ জন সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে ১৬ জনকে মোট ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং বাকি সদস্যদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

একই দিনে চকবাজার থানার বড়কাটরা এলাকায় অভিযান চালিয়ে নকল কসমেটিকস ও প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় আরমান হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া দক্ষিণ কেরাণীগঞ্জের কোনাখোলা এলাকায় উপজেলা প্রশাসন, এনএসআই, ফায়ার সার্ভিস ও র‍্যাব-১০ এর যৌথ উদ্যোগে একটি এলপিজি প্লান্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‍্যাব জানিয়েছে, জনস্বার্থে হাসপাতাল এলাকায় দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, নকল প্রসাধনী উৎপাদন ও অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  মিটফোর্ড হাসপাতাল   র‍্যাবের অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close