শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
রাজধানী
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পানি ও স্যালাইন বিতরণ
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:৪৫ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তীব্র গরম ও খরতাপের মধ্যে পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়। 

ঢাকা-১৩ আসনের এমপি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশনায় শেরেবাংলা নগর থানার ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ মিন্টুর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে থেকে সহযোগিতা করেন।

বর্তমান বৈশাখী খরতাপ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যেই এসএসসি পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট কিছুটা লাঘব করতে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

এ বিষয়ে রাজা আহমেদ মিন্টু বলেন, ‘শিক্ষা, ঐক্য, প্রগতি—সবার আগে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই ছাত্রদলের মূল আদর্শ। যেকোনো দুর্যোগে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই। কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের তৃষ্ণা মেটাতে এই সুপেয় পানি ও স্যালাইন উপহার দেওয়া হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close